ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজ পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য মতবিনিময় করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আলমডাঙ্গার কৃতী সন্তান মো. আমিনুর রহমান। আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ারের আমন্ত্রণে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কলেজে পরিদর্শনে আসেন। এ সময় কলেজের শিক্ষকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। উপসচিব আমিনুর রহমান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যারা লেখাপড়া করছ, তারা যেকোনো একটি লক্ষ্য নিয়ে পড়াশোনা করে সেই লক্ষে পৌঁছাতে হবে। আমি নিজেও ছোটবেলা থেকে প্রকৌশলী হতে চেয়েছিলাম, হয়েছি। পরে পিতার ইচ্ছায় প্রশাসনিক সার্ভিসে এসেছি। যদি লক্ষ্য স্থির করতে পার, তাহলে সেই লক্ষে পৌঁছানো সম্ভব।’
পরে উপসচিব আমিনুর রহমান কলেজের শিক্ষক কমনরুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাইলট স্কুল ও ডিগ্রি কলেজকে জাতীয়করণ করাই চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ভূয়সি প্রশংসা করেন। তিনি কলেজের অধ্যক্ষকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়াও কলেজে শিক্ষার্থীদের ক্লাস রুমের সংকট থাকায় একটি বড় বিল্ডিং করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি। তবে সংসদ সদস্যের ডিও লেটার নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, কলেজের সহকারী অধ্যাপক মামুন রেজা, মহিতুর রহমান, আলম হোসেন, ইকবাল হোসেন, আব্দুল মালেক, ড. মাহবুবুর রহমান, তাপস রশিদ, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আবু সাইদ, ফারুক হোসেন, নুরুজ্জামান, আব্দুল হাই, লিটন আলী, আমিরুল ইসলাম, তাসলিমা খাতুন, দিলরুবা শিরিন প্রমুখ।
