ঝিনাইদহ অফিস:
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ করে তারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, মৎসজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কে এম ওয়াজেদ, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পরে সাধুহাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম রফিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
