ঝিনাইদহ আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

আপলোড তারিখঃ 2020-02-09 ইং
ঝিনাইদহ আলমসাধুর ধাক্কায় শিশু নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সদরে আলমসাধুর ধাক্কায় আছিয়া খাতুন নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া সদর উপজেলার খাজুরা গ্রামের আছির উদ্দিনের মেয়ে। সে কালা-লক্ষীপুর গ্রামের নানা ইনছান আলীর বাড়ীতে থাকতো। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, হাটগোপালপুর থেকে ইট বোঝাই একটি আলমসাধু ঝিনাইদহ শহরের দিকে আসছিল। এ সময় আলমসাধুটি ওই এলাকার নতুন বাড়ীর সামনে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)