কার্পাসডাঙ্গায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন, সভাপতি আরিফ ও মিঠু সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2020-02-09 ইং
কার্পাসডাঙ্গায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন, সভাপতি আরিফ ও মিঠু সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক মো. শফিকউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, জেলা কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু মাষ্টার। আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরু, শিক্ষক মো. আহম্মেদ আলী, আওয়ামী লীগ নেতা আবু সাইদ, আকবার আলী, সানোয়ার হোসেন মন্টু, আকবার আলী, আতিয়ার রহমান, আসুব্বর রহমান বাবু, জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম, কাওসার আলী, আরিফ, জুয়েল, মো. হাবিবুল্লাহ, বিল্লাল হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান মিলন, উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু প্রমুখ। আলোচনা সভা শেষে মো. আরিফ হোসেনকে সভাপতি, সাজেদুল বিশ্বাস মিঠুকে সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন ও জহির রায়হানকে সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)