আজ চুয়াডাঙ্গা শহরের কলেজ ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপলোড তারিখঃ 2020-02-08 ইং
আজ চুয়াডাঙ্গা শহরের কলেজ ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কলেজ ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় অবস্থিত ৩৩/১১ কেভি উপকেন্দ্রের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড, চুয়াডাঙ্গা দপ্তরের অধীন কলেজ ফিডারের সব এলাকায় আজ শনিবার সকাল থেকে রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটা শুরু হবে। গতকাল শুক্রবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ, চুয়াডাঙ্গা দপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)