দর্শনায় ১৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-02-08 ইং
দর্শনায় ১৮ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ৭টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের উত্তরপাড়া থেকে একই গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুস ছাত্তার (৫০) ও জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আনারুল ইসলামকে (২০) আটক করেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম। এ সময় এই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)