আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেহালা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ ফোর্সসহ জেহালা গ্রাম থেকে সিরাজুল ইসলামের ছেলে চুরি মামলার সন্দেহভাজন আসামি তরিকুল ইসলাম তারিককে আটক করে। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রয়েছে। এ ছাড়া তারিকের নামে ইতিপূর্বে আরও ৩টি মাদক মামলা আছে। আজ পুলিশ তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদাতলে সোপর্দ করবে বলে জানা গেছে।
