শৈলকুপায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

আপলোড তারিখঃ 2020-02-07 ইং
শৈলকুপায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় নসিমনের ধাক্কায় সৈকত হোসেন (৩৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার মহব্বতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সৈকত হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুণ্ডু এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি হরিণাকুণ্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, দুপুরে স্কুল থেকে মোটরসাইকেলযোগে ভাটই বাজারে যাচ্ছিলেন তিনি। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জগামী একটি নসিমন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)