মেহেরপুরে হেরোইনসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-02-07 ইং
মেহেরপুরে হেরোইনসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ তিনজন আটক হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের নতুন পাড়ার মোহর আলীর ছেলে হাবিবুর রহমান, একই এলাকার বরকত আলীর ছেলে আমির হামজা ও রুস্তম আলীর ছেলে ভাদু। গতকাল বৃহস্পতিবার মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় হাবিবুর রহমান ও আমির হামজার নিকট থেকে ২০ গ্রাম ও ভাদুর নিকট থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)