আলমডাঙ্গার বন্ডবিল থেকে শিশু অপহরণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-02-06 ইং
আলমডাঙ্গার বন্ডবিল থেকে শিশু অপহরণের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বন্ডবিল থেকে পোড়াদহ মাদ্রাসায় যাওয়ার পথে মহিনুল ইসলাম মুহিন (১৩) নামের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা আব্দুর রহমান আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিন পোড়াদহ নেকজান বহুমুখী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে মুহিন বাড়ি থেকে পোড়াদহের মাদ্রাসার উদ্দেশে বের হয়। কিন্তু রাতে পোড়াদহে খোঁজ নিয়ে জানা যায়, সে মাদ্রাসায় যায়নি। তাকে কেউ অপহরণ করেছে বলে ধারণা করছে তার পিতা। এ বিষয়ে মুহিনের পিতা আব্দুর রহমান মাদ্রাসার সুপারকে ফোন করে জানতে পারে, সে অনেক রাত অবধি মাদ্রাসায় ফেরেনি। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও ওই শিশুর কোনো সন্ধান না পাওয়ায় মুহিনের পিতা আব্দুর রহমান আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মাদ্রাসাছাত্র নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি পেয়েছি। মুহিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)