দর্শনায় ২০ বোতল ফেনসিডিলসহ সাগর আটক

আপলোড তারিখঃ 2020-02-06 ইং
দর্শনায় ২০ বোতল ফেনসিডিলসহ সাগর আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ আ. আলিম সাগর (২০) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা শ্যামপুর পাইপঘাট এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক আ. আলিম সাগর দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের স্কুলপাড়ার আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ ফোর্স নিয়ে গতকাল দুপুরে দর্শনা পৌর এলাকার শ্যামপুর পাইপঘাট এলাকার পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয়নগর গ্রামের স্কুলপাড়ার আজিজুল হকের ছেলে মাদক ব্যবসায়ী আ. আলিমকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন তিনি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আ. আলিম সাগরকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)