আলমডাঙ্গায় তিন মাদক ব্যবসায়ীর জেল

আপলোড তারিখঃ 2020-02-06 ইং
আলমডাঙ্গায় তিন মাদক ব্যবসায়ীর জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে আটক ব্যক্তিদের মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। গতকাল বুধবার সকালে ও সন্ধ্যায় আলমডাঙ্গা থানার পুলিশ পৃথক স্থান থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। এ সময় আটক উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে (৪২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮-এর ৪২(১) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার সামসুল আলমের ছেলে তজবির হোসেনকে (২৮) একই আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের গতকালই চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর দিকে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাঈম ফোর্স নিয়ে উপজেলার গোবিন্দপুরে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় গ্রামের শুকুর আলীর ছেলে সবুজকে (১৮) আটক করেন তিনি। পরে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী মাদক ব্যবসায়ী সবুজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। তাঁকে আজ চুয়াডাঙ্গা জেলা হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)