জীবননগরে ২ শ বোতল ফেনসিডিলসহ সাইদুর আটক

আপলোড তারিখঃ 2020-02-06 ইং
জীবননগরে ২ শ বোতল ফেনসিডিলসহ সাইদুর আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে জীবননগর থানার এসআই সিরাজুল ইসলাম, এএসআই মিলন, আরিফ, ইমামুল ফোর্স নিয়ে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাহাত উল্লার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুর রহমানকে (৩২) ২০০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)