কলকাতার আদালতে আইএস জঙ্গির জুতা নিক্ষেপ

আপলোড তারিখঃ 2020-02-05 ইং
কলকাতার আদালতে আইএস জঙ্গির জুতা নিক্ষেপ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন মঙ্গলবার আইএস জঙ্গির জুতা নিক্ষেপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন বেলা বারোটা নাগাদ নগর দায়রা আদালতে আঁটোসাঁটো নিরাপত্তায় আইএস জঙ্গি সন্দেহে ধৃত মসিউদ্দিন ওরফে মুসার সাক্ষ্যগ্রহণ পর্ব চলছিল। শুরুতেই আচমকা মুসা বিচারকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে আমার বিচার করার অধিকার আপনার নেই। এরপরেই পায়ের জুতা খুলে সে সেটি ছুড়ে মেরেছে বিচারকের দিকে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লেগেছে এক আইনজীবীর গালে। আদালত কক্ষে ধৃত জঙ্গির এই আচরণে হতভম্ব হয়ে পড়েছিলেন কলকাতা নগর দায়রা আদালতের উপস্থিত সবাই। এরপরে কোনো রকমে তাকে লকআপে নিয়ে যান পুলিশকর্মীরা। এই ঘটনার পর আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মুসা বর্তমানে এনআইয়ের হেফাজতে রয়েছে। তবে মুসার মতো ভয়ঙ্কর জঙ্গিকে আদালতে স্বশরীরে হাজির না করিয়ে এবার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের চিন্তাভাবনা শুরু হয়েছে। বীরভূমের লাভপুরের বাসিন্দা মোহাম্মদ মুসাউদ্দিন ওরফে মুসাকে ২০১৬ সালের ৪ঠা জুলাই বর্ধমান স্টেশনে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এনআইএ মুসাকে নিজেদের হেফাজতে নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র গোয়েন্দারাও তাকে জেরা করেছেন। বাংলাদেশ পুলিশের তদন্তকারীরাও কলকাতায় এসে মুসাকে জেরা করেছেন। গোয়েন্দা সূত্রের খবর, ইসলামিক স্টেট (আইএস)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়েছিল মুসা। ভারতের মাটিতে মার্কিন নাগরিকদের ওপরে হামলার ছক কষছিল সে, এমনটাও জানতে পেরেছেন গোয়েন্দারা। অবশ্য আইএস জঙ্গি মুসার আগ্রাসী আচরণ এদিনই প্রথম নয়। এর আগে সে কারাগারে একাধিকবার খুনের চেষ্টা করেছে। কিছু দিন আগেই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে কলের পাইপ ভেঙে রক্ষীর মাথায় ঘা বসিয়ে দিয়েছিল মুসা। তারও আগে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকার সময়ে এক কারারক্ষীকে খুনের চেষ্টা করেছিল মুসা। সেবার অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ওই রক্ষী। তাকে পাথরের চাঁই এবং চামচ দিয়ে খুনের চেষ্টা করা হয়। ওই চামচ ঘষে ঘষে ধারালো করেছিল মুসা। তারপর অতর্কিতে হামলাও করেছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)