মেহেরপুর পৌর মেয়রের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

আপলোড তারিখঃ 2020-02-05 ইং
মেহেরপুর পৌর মেয়রের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিববর্ষের চলমান কর্মসূচির আওতায় মেহেরপুর শহরের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। শহরের ফুটপাত দখল করে যেসব স্থাপনা অবৈধভাবে গড়ে উঠেছে, সেসব স্থাপনা মালিকদের আগামী দুইদিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শনের সময় ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন পৌর মেয়র । এ সময় তিনি বলেন, এই মুজিববর্ষে মেহেরপুর পৌরবাসীর জন্য সুষ্ঠ সুন্দর মেহেরপুর উপহার দেব। পৌর মেয়র আরও বলেন, মেহেরপুর শহরে ফুটপাত দখল করে দোকানসহ নানা রকমের অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে চরম অসুবিধার মুখে পড়তে হয়। রাস্তায় নেমে চলাচল করতে অনেকেই ছোটবড় দূর্ঘটনার শিকার হয়। জনগনের চলাচলের জন্য খুব শিঘ্রই ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)