খেজুরগাছ কাটতে গিয়ে বিপত্তি, যুবক জখম

আপলোড তারিখঃ 2020-02-05 ইং
খেজুরগাছ কাটতে গিয়ে বিপত্তি, যুবক জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দোস্তগ্রামে রসের জন্য খেজুরগাছ কাটতে গিয়ে বিপত্তি ঘটেছে। নিজের ধারালো হাঁসুয়া অসাবধানতাবশত নিজের গলার ওপর পড়ে গুরুতর জখম হয়েছে সাদ্দাম হোসেন (২৫) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। পরে আহত সাদ্দামকে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করে। আহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্তগ্রামের মাঝেরপাড়ার মৃত মান্নান হোসেনের ছেলে। গতকালই গুরুতর জখম সাদ্দাম হোসেনের গলাই অস্ত্রপচার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডা. তন্ময় জানান, গলায় হাঁসুয়া পরে সাদ্দাম হোসেনের গলায় গুরুত্বর ক্ষত হয়। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)