ছবির ক্যাপশন:
এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা ছিলো। এসএসসি ভোকেশনালদের কোনো পরীক্ষা ছিল না। এদিনও কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় মোট ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এসএসসি সাধারণ ও দাখিল পরীক্ষায় জেলার মোট ১০ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মাঝে ১০ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাকি ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এরমধ্যে- এসএসসি (সাধারণ) বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষায় মোট ৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির সংখ্যা ছিল ৯ হাজার ৫৩৬ জন। অনুপস্থিত ৪১ জন। এ ছাড়া দাখিল আরবি প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় ১ হাজার ১২০ জনের মধ্যে উপস্থিত ছিল ৯৯৮ জন। অনুপস্থিত ২২ জন। কোথাও কোনো পরীক্ষার্থী বা শিক্ষকের বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
