ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের কাথুলী গ্রামে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস (নান্নু), সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, সাবেক যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, তালেবুর রহমান বুলবুল, মুস্তাফিজুর রহমান তালু, রাশেদ উজ্জামান বাকী, শামীম আহমেদ সুমন, টুটুল, জাহাঙ্গীর, রুবেল। আরও উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নিপুল (মেম্বার), সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রতন, উপজেলা মহিলা সভানেত্রী শেফালি খাতুন, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি মঈনুল হক পঁচা, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
এ ছাড়া আলোচনা সভায় নুর জালাল, আব্দুল মজিদ, জিনারুল মেম্বার, সাবেক মেম্বার বাবুল হোসেন, বাবু, নুরু, নবীছদ্দিন, ক্যাপ্টেন, সাইদুর, শাহাবুদ্দিন, বকুল, চাঁদপুরের আতিয়ার, লুৎফর মেম্বার, ইদবার, জাকের, মঞ্জিল, শৈলগাড়ির আতিয়ার, ওহিদ, তোফাজ্জেল, নজরুলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন।
