ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন হয়েচে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
জানা যায়, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া-নাটুদাপাড়া আরার উদ্দীনের বাড়ি হইতে নাটুদাহ পশুহাট অভিমুখের এক কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ হবে। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনছুর আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম খান ও সধারণ সম্পাদক নিহাজ উদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা নাজমুর জেবের আলী, আশা প্রমুখ।
