চুয়াডাঙ্গার কৃষ্ণপুর বটতলা বাজারের মুদি দোকানে চুরি

আপলোড তারিখঃ 2020-02-04 ইং
চুয়াডাঙ্গার কৃষ্ণপুর বটতলা বাজারের মুদি দোকানে চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষ্ণপুর বটতলা বাজারে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ টাকা, মালামালসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গত রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বটতলা বাজারের মেসার্স মোজাদ্দেদ স্টোরে চোরেরা হানা দেয় এবং ছাউনীর টিনশেড কেটে দোকানের মধ্যে প্রবেশ করে নগদ ৯৮ হাজার টাকা, মালামালসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক আযুব নবী জানান, প্রতিদিনের মত তিনি ঘটনার রাতে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যায়। সকালে দোকান খুলে টিনের ছাউনী কাটা। পরে দেখতে পায় দোকানের ক্যাশবাক্স ভাঙ্গা ও মালামাল সব এলোমেলো। আমার দোকান থেকে নগদ ৯৮ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে চোরের দল। দীর্ঘদিন পর এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের চুরি আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই সবেদ আলী জানান, চুরি ঘটনা শুনে ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ চোরচক্রকে আটক করতে অভিযান অভ্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)