তালতলা আবাসনের পিরু মন্ডল প্যাথেডিনসহ আটক

আপলোড তারিখঃ 2020-02-04 ইং
তালতলা আবাসনের পিরু মন্ডল প্যাথেডিনসহ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় পিরু মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তালতলা আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পিরু মন্ডল (৩৫) একই এলাকার মৃত মহিছদ্দিন মন্ডলের ছেলে। মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহযোগী ফোর্স নিয়ে পৌর এলাকার তালতলার আবাসন এলাকায় পিরু মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পিরু মন্ডলকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের শরীর তল্লাশি করে ৪৪ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। আজ পিরুকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)