ধর্ম অবমাননা করায় নারী বাউলের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

আপলোড তারিখঃ 2020-02-04 ইং
ধর্ম অবমাননা করায় নারী বাউলের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আল্লাহকে শয়তান, মিথ্যাবাদী, মোনাফেক, চট্রোল বলে উচ্চস্বরে মাইকে কর্কশ কণ্ঠে গানের ভাষায় গালি দেওয়া সমালোচিত সেই বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ঝিনাইদহে বিজ্ঞ আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন শিক্ষানবিশ আইনজীবী ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা। গতকাল সোমবার দুপুরে তিনি এ মামলাটি দায়ের করেন। মামলার শুনানি পরিচালনা করেন ঝিনাইদহ আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিন্টু। এ সময় মামলাটির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, এ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রায় ২০জন আইনজীবী। মামলার বাদী সাংবাদিক মিঠু মালিথা জানান, মহান আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য ও পবিত্র আল-কোরআনকে ব্যঙ্গ ও বিদ্রুপ করে অশালীন মন্তব্য করায় বাউল গানের শিল্পী রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যে কারণে ঈমানি দায়িত্ববোধের জায়গা থেকে আমি মামলাটি করেছি। গতকালই আদালত মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)