কুড়ুলগাছিতে ধানের চারা রোপণ নিয়ে মারামারি, আহত ২

আপলোড তারিখঃ 2020-02-04 ইং
কুড়ুলগাছিতে ধানের চারা রোপণ নিয়ে মারামারি, আহত ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কুড়ুলগাছিতে শরিকানা জমিতে ধানের চারা রোপণ নিয়ে দুই ভায়ের মারামারিতে জামাইসহ দুইজন আহত হয়েছেন। আহতদেরকে দামুড়হুদার চিৎলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত ফরজ আলীর দুই ছেলে নজরুল ইসলাম ও জহুরুল ইসলাম তাদের পিতার মৃত্যুর পরে সম্পত্তি ভাগ করে নেন। তবে একটি জমিতে শরিকানা নিয়ে আগে থেকে ঝামেলা লেগে ছিল। সেই জমিতে গতকাল জহুরুল ইসলাম ও তার জামাই রবিউল শ্রমিকসহ ধানের চারা রোপণ করতে গেলে বাধে বিপত্তি। জহুরুলের ভাই নজরুল তাদের ধানের চারা রোপণ করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এরই একপর্যায়ে তাদের মধ্যে মারামরি বেধে যায়। এ ঘটনায় জহুরুল ইসলাম ও তার জামাই রবিউল ইসলাম আহত হন। পরে মাঠের কৃষকেরা তাদের চিৎলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এনে ভর্তি করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)