চুয়াডাঙ্গায় কিশোরের মৃত্যু, গুজবে হুলুস্থুল!

আপলোড তারিখঃ 2020-02-04 ইং
চুয়াডাঙ্গায় কিশোরের মৃত্যু, গুজবে হুলুস্থুল! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বরে আক্রান্ত রনি নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম রনির মৃত্যু নিশ্চিত করলেও ওই কিশোরের স্বজনেরা গুজব ছড়ায় যে, কিশোর রনি মরেনি এখনো নড়ছে। মুহূর্তেই বিষয়টি হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়লে মৃত কিশোরকে দেখতে অনেকে হাসপাতালের জরুরি বিভাগে ছুটে আসেন। এ গুজবের ঘটনায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম মৃত কিশোরের ইসিজি করেন এবং তার মৃত্যু নিশ্চিত করেন। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদরের গাইটঘাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে রনি (১৭) জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। এরপর গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন ছটফট করলে ওয়ার্ডে কর্মরত নার্সরা তাকে অক্সিজেন দেয়। এ সময় খবর পেয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছুটে আসেন এবং ভালোমত পরীক্ষা-নিরীক্ষা করে জ্বরে আক্রান্ত রনিকে মৃত ঘোষণা করেন। এদিকে, কর্তব্যরত চিকিৎসক রনির মৃত্যু করলেও ডাক্তার জরুরি বিভাগে চলে গেলে কিছুক্ষণ ওই কিশোরের স্বজনেরা গুজব ছড়ায় যে, কিশোর রনি মরেনি এখনো নড়ছে। সঙ্গে সঙ্গে হাসপাতাল এলাকায় গুজব রটে মরা মানুষ বেঁচে উঠেছে। এমন গুজবে আশ্চার্য হয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম আবার পুরুষ মেডিসিন ওয়ার্ডে আসেন এবং নতুন করে ইসিজি করেন। পরে ইসিজি রিপোর্ট ভালোমত পরীক্ষা-নিরীক্ষা করে ডা. নুরুন্নাহার খানম বলেন, ‘কিশোর রনি অনেক আগেই মারা গেছে, সে মৃত্যু পরে নড়েনি। কেউ যদি তাকে নড়তে দেখে থাকেন, সেটা দৃষ্টিভ্রম ছাড়া কিছুই না।’ তবে কিশোর রনির মৃত্যুর খবরে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। ডা. নুরুন্নাহার খানম বলেন, ‘রনি হার্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এ ছাড়াও কয়েকদিন যাবত জ্বরে ভুগছিল। গতকাল দুপুরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে বাঁচাতে পারেনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)