ধর্ষক মোমিনুল একজন চিহ্নিত চোর

আপলোড তারিখঃ 2020-02-03 ইং
ধর্ষক মোমিনুল একজন চিহ্নিত চোর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের ইসলাম উদ্দিনের মোট ৫ পুত্র ও ৪ কন্যাসন্তান। ২০০৮ সাল থেকে ইসলাম তাঁর শ্বশুরবাড়ি পারকৃষ্ণপুর গ্রামে পুত্র-সন্তান নিয়ে বসবাস করতে শুরু করেন। তাঁর বড় ছেলে দর্শনা পুরাতন বাজারের টেইলার্স ব্যবসায়ী আনোয়ার হোসেন, মেজ ছেলে আলোচিত গরুচোর একাধিক মামলার আসামি ছোট, সেজ ছেলে দিনমজুর মামুন আহম্মেদ, নও ছেলে দিনমজুর সাগর হোসেন ও ছোট ছেলে মোমিনুল ইসলাম। সন্তানদের মধ্যে বড় ছেলে আনোয়ার হোসেন, সেজে ছেলে মামুন ও নও ছেলে সাগর সৎ পথে উপার্জন করলেও পিতা ইসলাম, মেজে ছেলে ছোট ও ছোট ছেলে মমিনুল বিভিন্ন গ্রামে গরু-ছাগল, সাইকেল, মোবাইল চুরিসহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছেন। এলাকাবাসী জানান, ধর্ষক মোমিনুলের পিতা ইসলামের বাড়ি ছিল জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে। এ ধরনের চুরি ও বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকায় ওই গ্রামের লোক গ্রাম ছাড়াতে বাধ্য করেন ইসলামকে। পরে তিনি শ্বশুরবাড়ি পারকৃষ্ণপুর গ্রামে এসে ঘরজামাই থাকা শুরু করেন এবং বিভিন্ন কু-কর্মের সঙ্গে আবারও নিজেকে জড়ান। মেজে ছেলে আলোচিত গরুচোর ছোট ও ছোট ছেলে আলোচিত সাইকেল-মোবাইল চোর মোমিনুল তাঁর পিতার কু-কর্মের ধারা অব্যাহত রেখেছেন। মোমিনুল সম্পর্কে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোমিনুলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রাম থেকে ৬টি সাইকেল চুরি, ৪টি মোবাইল চুরিসহ মোট ১৬টি অভিযোগ পাওয়ার পর তাঁকে পুলিশে দেওয়া হয়েছিল। স্থানীয়রা জানান, মোমিনুল রাতে বিভিন্ন গ্রামে চুরি করে বেড়ান এবং দিনের বেলায় বাড়িতে থেকে বিভিন্ন অপকর্ম করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)