ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
গাঁজা রাখার অপরাধে চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার তানজিরাকে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি টিম এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত তানজিরা বেগম (৫০) চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়ার মৃত খোকন আলীর স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামীর দখল থেকে ৭ পুরিয়া গাঁজা পাওয়া যায়।
