সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দারের জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2020-02-03 ইং
সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দারের জন্মদিন পালন ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: ৫৭তম জন্মদিনে শুভাকাক্সিক্ষদের ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দনে সিক্ত হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার সকাল থেকেই যোগাযোগ মাধ্যমে ও মুঠোফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকেন এ নেতার ভক্তকুল এবং সংগঠনের নেতাকর্মিরা। তবে শুভেচ্ছা জানানোর মুল আয়োজনটি অনুষ্ঠিত হয় সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে অনেক আগে থেকেই আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মিরা ফুল ও মিষ্টি নিয়ে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগের কার্যালয় চত্বরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আনুষ্ঠানিকভাবে কেক কেটে কেক তুলে দেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের মুখে। পূর্ণতা পায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সফল মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের ৫৭তম জন্মদিন। এ সময় ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, দপ্তর সম্পাদক অ্যাড.আবু তালেব, নির্বাহী সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পদ্মা জুয়েলার্সের সত্বাধিকারী সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক যুবলীগ নেতা আ: কাদের, সিরাজুল ইসলাম আসমান, শামীম আহম্মেদ সুমন, বুলবুল, জাহাঙ্গীর আলম, শামীম এজাজ টিপু, শেখ সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদি মিলি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, আফরোজা পারভীন, শম্পা, শ্রমিকলীগ সভাপতি আফজালুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি শাহাবুল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, ছাত্রলীগ নেতা পাভেল, তারেক, ফিরোজ, অয়ন জোয়ার্দ্দার, মন্টা, হিমেল, জিম, রাজু, মিন্টু, সোহেল, আব্দুর রহমান, ইসরাইল হোসেন, মহিবুল্লাহ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিগণ। এ ছাড়া ফুলেল শুভেচ্ছা জানান জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার শিক্ষক বৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিন উদযাপন অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন আনিছ বিশ্বাস, শেখ সোহেল, মামুন, আলমগীর ও হিরু। অনুষ্ঠানটি আয়োজন করেন যুবলীগ নেতা টিপু টাইগার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)