মুন্সিগঞ্জে কীটনাশক দোকানের দেয়াল ভেঙে নগদ টাকাসহ মালামাল চুরি

আপলোড তারিখঃ 2020-02-02 ইং
মুন্সিগঞ্জে কীটনাশক দোকানের দেয়াল ভেঙে নগদ টাকাসহ মালামাল চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের মধু ট্রেডার্সে দোকানের পিছনের দেয়াল ভেঙে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মধু ট্রেডার্সের মালিক কীটনাশক ব্যবসায়ী জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের আবু বক্করের ছেলে মিন্টু রহমান জানান, শনিবার সকালে দোকানে প্রবেশ করে তিনি দেখেন ক্যাশবাক্স ভাঙা ও সবকিছু এলোমলো করা। এ ছাড়া কীটনাশক মালামাল ফাঁকাসহ দোকানের পিছনের দেওয়া ভাঙা। এ অবস্থা দেখে তিনি স্থানীয়দের ও পুলিশ জানান। এ ঘটনায় চোরচক্রকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। এদিকে, বাজারে নাইট গার্ড না থাকার কারণেই এই ভয়ানক চুরির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। চুরি ঘটনায় মুন্সিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ রকি মন্ডল জানান, ‘চুরির ঘটনায় পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুতই চুরির সাথে সম্পৃক্ত আসামীদের আইনের আওতায় আনা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)