মুজিবনগরে প্রতিমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড তারিখঃ 2020-02-02 ইং
মুজিবনগরে প্রতিমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সর এপিআইডব্লিউডি রেষ্টহাউজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও কেদারগঞ্জ বাজার ব্যাবস্যায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, মুজিবনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি মুজিবনগর বল্লভপুর মিশন খেলার মাঠে বিকেল ৩টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)