ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করাসহ বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরের দিকে এ কর্মসূচি পালন করা হয়। ইউপি সদস্য ছানোয়ার হোসেনের নেতৃত্বে দুপুরের পর টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। এ সময় গ্রামবাসী প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁর বদলি দাবি করে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, আব্দুল কুদ্দুস, টোকন আলি, তসেদুল ইসলাম, শাহজামাল, আব্দুল মান্নান প্রমুখ।
