চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-02-02 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা: গতকাল চুয়াডাঙ্গা সদরের নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে এসএসসি পক্ষিার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শাহাজান মালিতার সভাপতিত্বে বিদায় সংবর্দনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও বিদায় ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, জেলা যুবলীগ নেতা মাসুম, সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি খালিদ মন্ডল, যুবলীগ নেতা শেখ সামি সুইট। এ ছাড়াও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কালাম মেম্বার, শংকরচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কাছেদ, ৬নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা আশা, যুবলীগ নেতা দিপু, টুটুল, আল নোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সাবেক সাধারণ সম্পাদক আসাদ, বাচ্চু, ৫নং ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান, যুবলীগ নেতা মকলেস, নূর আলম, জাকির, আসাদ, যুবলীগ নেতা, ফিরোজসহ বিভিন্ন ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা সুজন মালিতা। আলমডাঙ্গা: আলমডাঙ্গার হারদী নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুলে এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হারদী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সে অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলামের সভাপতিত্বে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোহা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, এমএস জোহা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য শিক্ষক ওমর খৈয়াম ও সাংবাদিক জামসিদুল হক মুনি। শিক্ষক রুবেল ইসলামের উপস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক হাসিবুল ইসলাম, আকরম আলী, মনিরুজ্জামান মানিক, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, নাজমুল হক ও আশরাফুল ইসলাম প্রমুখ। দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা জুড়ানপুর ইউনিয়ানর বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাকিবুল আলম রান্টু ও বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের ৩ ওয়ার্ডের মেম্বার মোজাফফর হোসেন, আজিজুল হক মাষ্টার, যুবলীগ নেতা মতিয়ার রহমান, ইদ্রিস আলী, জামরুল ইসলাম, এসএম ফিরোজ ইখতিয়ার, মিজানুর রহমান, তালেব, রেজাউল, মতিয়ার রহমান, মামুন, আহসান কবির বাদশা, সারাফায়েত হোসেন বাবু প্রমুখ। এদিকে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান শিক্ষক কানিজ ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম জাহিদ হাসান জনি শাহ্। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল হক, জিল্লুর রহমান, টিপু সুলতান, সামপান শাহ, জাহাঙ্গীর হোসেন, আজগার আলী, জাহিদ ও চামেলি খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. এলাহী বক্স। মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মাদার সর্দার, যুব মহিলা লীগ কর্মী গুলশান আরা রুনু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, মাবুদ বিশ্বাস, মুহসিন আলী, সিরাজুল ইসলাম, মাহাবুল হক প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইফ আলী। আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি আইডিয়াল স্কুলের উদ্যোগে স্কুলের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, আমঝুপি আইডিয়াল স্কুলের পরিচালক সেলিম রেজা, সদস্য আতিউর রহমান বিশু, আনোয়ার হোসেন ও সাংবাদিক মিজানুর রহমান। শহিদুল ইসলাম সাগর ও তামান্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ আহম্মেদসহ অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)