জীবননগরে গলায় পেঁচিয়ে আত্মহত্যা নাকি হত্যা!

আপলোড তারিখঃ 2020-02-02 ইং
জীবননগরে গলায় পেঁচিয়ে আত্মহত্যা নাকি হত্যা! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে, তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, এ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ধূম্রজাল। গতকাল শনিবার সকালে জীবননগর পৌর শহরের লক্ষীপুর-পাবনাপাড়ায় এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে খলিলুর রহমান (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে পাবনাপাড়ার অঞ্জনাদের বাড়ি থেকে গলাই মাফলার পেঁচানো অবস্থায় খলিলের লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে, এটা নিয়ে এলাকায় চলছে আলোচনা। তথ্যানুসন্ধানে জানা গেছে, অঞ্জনা দীর্ঘদিন যাবৎ বোম্বে থাকেন এবং তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ আছে। এই অঞ্জনাদের বাড়িতে বিভিন্ন এলাকার লোকের যাতায়াত রয়েছে। তবে এ ঘটনার পর অঞ্জনার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘লক্ষীপুরে গলায় মাফলার পেঁচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে, এ সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে যাই। লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি ।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)