দর্শনায় ট্রেনের যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ীর ব্যাগে গাঁজা

আপলোড তারিখঃ 2020-02-01 ইং
দর্শনায় ট্রেনের যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ীর ব্যাগে গাঁজা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশন জিআরপি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ কিটন বিশ্বাস (৩০) নামের এক মাদক ব্যাবসায়ী আটক হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের প্লাটফর্মের ওপর থেকে জিআরপি পুলিশ তাঁকে আটক করে। আটক কিটন বিশ্বাস দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার রামনগর কালিদাশপুর গ্রামের শ্রী মধু কুমার বিশ্বাসের ছেলে। দর্শনা হল্টস্টেশন জিআরপি পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ এসআই তবিবুর রহমানের নেতৃত্বে এসআই এএসআই জিয়াউর রহমান ফোর্স নিয়ে তাকে আটক করে। এ সময় ট্রেনের যাত্রী বেশে থাকা কিটনের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)