যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোনা মন্ডল দামুড়হুদা পুলিশের হাতে আটক

আপলোড তারিখঃ 2020-02-01 ইং
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোনা মন্ডল দামুড়হুদা পুলিশের হাতে আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোনা মন্ডলকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটক সোনা মন্ডল (৩৫) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের টিক্কা মন্ডলের ছেলে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরে বসবাস করে আসছিল। তবে গতকাল শুক্রবার রাতে তাঁকে কুষ্টিয়া এলাকা থেকেই আটক করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস নেতৃত্বে এসআই কামরুল হাসান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুষ্টিয়া কুমারখালীর সুলতানপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোনা মন্ডলকে আটক করে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)