বিয়ের আসর থেকে পালানো ইতি আজ স্বর্ণকন্যা

আপলোড তারিখঃ 2020-02-01 ইং
বিয়ের আসর থেকে পালানো ইতি আজ স্বর্ণকন্যা ছবির ক্যাপশন:
নবীণ বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি বিদ্যালয় মাঠে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় হারেজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে এসপি জাহিদ বলেন, এ বিদ্যালয়ে তোমরা যাঁরা পড়ছো, তাঁরা প্রত্যেকেই মেধাবী। তোমাদের মধ্যে যদি কারো বাল্যবিয়ে হয়, এমন কোনো খবর পাও, তাহলে তাৎক্ষণিকভাবে জানাবে ব্যবস্থা নেওয়া হবে। স্বর্ণজয়ী ইতি আজ চুয়াডাঙ্গাসহ সারা দেশের মুখ উজ্জ্বল করেছে। সে আজ দেশের গর্ব। বাল্যবিয়ের আসর থেকে পালিয়ে সে আজ স্বর্ণকন্যা। তোমাদের মধ্যেও লুকিয়ে আছে স্বর্ণকন্যা, চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার তথা দেশের ভবিষ্যৎ। তোমরা একদিন এ দেশকে পরিচালনা করবে। তোমাদেরকে অনেক বড় হতে হবে। বড় বড় স্বপ্ন যেমন দেখতে হবে, তেমনি স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করে বলেন, আপনারা বাচ্চাদের ভালো মানুষ হতে বলবেন এবং শেখাবেন, তাঁরা যেন মানুষের তথা দেশের কল্যাণে কাজ করে। দেশের প্রতি ভালোবাসা তৈরি করুন। প্রকৃত মানুষ গড়াই কাজ করুন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল হক জোয়ার্দ্দার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান (মানু), ৬নং ওয়ার্ড সভাপতি শাহাজামাল মুন্সি। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন হাজী হাফিজুর রহমান জোয়ার্দ্দার ও মো. শফিউদ্দিন মন্ডল। অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন হাজরাহাটি যুব উন্নয়ন সংগঠন, হাজরাহাটি, চুয়াডাঙ্গা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)