ভূগর্ভস্থ মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-02-01 ইং
ভূগর্ভস্থ মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈনউদ্দীন এ জরিমানা করেন। তিনি জানান, যাদবপুর গ্রামের মৃত আনন্দ মন্ডলের ছেলে মো. চাইনদ্দিনকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই গ্রামের জহিরুল ইসলাম বাবু এবং কোলা গ্রামের কন্টাক্টর মো. মিজানুরসহ শ্রমিকদের মুচলেকা নেওয়া হয় যাতে করে তারা আর কোনো ভূগর্ভস্থ মাটি উত্তোলন না করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)