চুয়াডাঙ্গা শহরে কৌশলে ইজিবাইক চুরি

আপলোড তারিখঃ 2020-01-31 ইং
চুয়াডাঙ্গা শহরে কৌশলে ইজিবাইক চুরি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একের পর এক ইজিবাইক চুরির ঘটনা ঘটছে। সক্রিয় এই চোরের দল কৌশলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে জাফরান হোটেলের সামনে থেকে একটি ইজিবাইক চুরি করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে যাত্রীবেশী এক দল চোরচক্র ওই চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় ইজিবাইকের মালিক গুলশানপাড়ার খলিলুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের গুলশান পাড়ার খলিলুর রহমানের ইজিবাইকটি ভাড়া নিয়ে চালাতেন সাতগাড়ীর মৃত মকিম শেখের ছেলে লাল চাঁদ (৬৫)। গতকাল সকালে ইজিবাইক নিয়ে রুপছায়া ছিনেমা হলের সামনে পৌঁছালে একজন যাত্রী উঠে বলেন, সরকারি কলেজের পাশে জাফরান হোটেলের সামনে একজন অপেক্ষা করছে, তাঁকে নিয়ে এক জায়গায় যেতে হবে। ওই হোটেলের সামনে পৌঁছালে যাত্রীটি তাঁর অপেক্ষামান লোকটাকে ডাকতে বলে চালক লাল চাঁদকে। চালক লাল চাঁদ অপেক্ষামান লোকটাকে ডাকতে গেলে ওই লোককে না পেয়ে ফিরে এসে দেখেন, তাঁর ইজিবাইকটি নেই। এ ঘটনায় ইজিবাইকের মালিক সদর থানায় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)