চুয়াডাঙ্গা শহরে চার মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2020-01-31 ইং
চুয়াডাঙ্গা শহরে চার মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে গাঁজা সেবন করার সময় হাতেনাতে চার মাদকসেবীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে শহরের কানাপুকুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন পৌর এলাকার বাগান পাড়ার মান্নানের ছেলে কালু (৩৯), রেল পাড়ার কপিলের ছেলে লালন (৩৫), কুলচারার ইদুর ছেলে শুভ (২৬) ও কানাপুকুর পাড়ার আব্দুল সহিদের ছেলে কাজল (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল ফোর্স নিয়ে শহরের কানাপুকুর পাড়া এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজা সেবনের সময় চারজনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)