বিয়ের দাবিতে অবস্থানরত কিশোরীর মাকে মারপিটের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-01-31 ইং
বিয়ের দাবিতে অবস্থানরত কিশোরীর মাকে মারপিটের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: হরিণাকুণ্ডু উপজেলার কালাপাড়িয়া আবাসন বস্তিতে বিয়ের দাবিতে অবস্থানরত সিমলা খাতুন (১৪) নামের এক কিশোরীর মাকে মারধর করার অভিযোগ উঠেছে পোড়াহাটী ইউনিয়নের মেম্বার হাসিম আলীসহ তাঁর দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় ওই কিশোরীর ভাই জুয়েল একটি লিখিত অভিযোগ করেছেন। পোড়াহাটী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন জানান, প্রথমে ওই কিশোরীর সঙ্গে আব্দুর রহিম নামের এক যুবকের প্রেম ছিল। এরপর প্রেম হয় প্রতিবেশী যুবক সামছুলের সঙ্গে। সামছুল বিয়ে করে সংসার করতে থাকেন। গত বুধবার পূর্ব প্রেমের সূত্র ধরে বিয়ের দাবিতে প্রতিবেশী যুবক পিয়ার আলীর ছেলে সামছুলের বাড়িতে অবস্থান নেয় সিমলা। খবর পেয়ে স্থানীয় হাসেম মেম্বার, কালু, মবিরুল, বশির ও ইসলাম মেয়েটিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে যান। এ সময় তার মা মেয়েকে নিতে অস্বীকার করেন। এ সময় কালু, মবিরুল, বশির ও ইসলাম মেয়ের মাকে বেদম মারপিট করেন। কিশোরীর ভাই জুয়েল অভিযোগ করেছেন, ‘আমার বোনকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। আমি বিচার চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)