চট্টগ্রামে ছাত্রদলের নেতাদের উপর পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
চট্টগ্রামে ছাত্রদলের নেতাদের উপর পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবির ক্যাপশন:
নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মধুর ক্যান্টিন একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা ওই হামলার বিচার এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে সাংগঠনিক টিম চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা করার সময়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এসময় সভার প্রধান অতিথি শ্রবাণসহ অন্যান্যদের লক্ষ্য গুলি চালানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ আলম সরদার, সহ- সাধারণ সম্পাদক নিলয় আহমেদসহ দশজন ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ সংগঠনটির। ‘গুলিবর্ষণের’ প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান। এ সময় আরো মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, মারুফ এলাহী রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম অাহবায়ক জহির রায়হান অাহমেদ প্রমুখসহ তিন শতাধিক নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)