সুলতানপুর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
সুলতানপুর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা সুলতানপুর বাহাদুরপাড়া থেকে ৬০ বোতল ফেনসিলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল বুধবার পৌনে ৫টার দিকে একই এলাকার রনি নামে একজনের বাড়ি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে পলাতক দেখিয়ে মাদক আইনে মামলা করেছে পুলিশ। জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) খালিদ হোসেনসহ সহযোগী ফোর্স দামুড়হুদা উপজেলার সুলতানপুর বাবাদুর পাড়াই রনি নামে এক মাদক কারবারীর বাড়ি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টেরপেয়ে রনিসহ দু’জন পালিয়ে যায়। এ সময় রনির ঘর তল্লাশী করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একই এলাকার আলার ছেলে রনি (২৫) ও উত্তর পাড়ার লিয়াকত আলীল ছেলে মহিদুলকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)