চুয়াডাঙ্গায় আমন্ত্রণ রেস্তোরাঁ ও গ্রীন চিলিকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
চুয়াডাঙ্গায় আমন্ত্রণ রেস্তোরাঁ ও গ্রীন চিলিকে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অপরিচ্ছনতা ও লাইসেন্স না থাকার অপরাধে দুটি রেস্তোরাঁ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল সড়কে অবস্থিত আমন্ত্রণ রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফে এবং গ্রীন চিলি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও আমজাদ হোসেন। এ সময় অপরিচ্ছনতা ও লাইসেন্স না থাকার কারণে বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ আইন-২০১৪-এর ৭/১৯ ধারায় গ্রীন চিলি রেস্তোরাঁর মালিক মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও আমন্ত্রণ রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফের আলমগীর শরিফকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)