জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছবির ক্যাপশন:
দৈনিক সকালের সময়-এর ৪র্থ বছরের পদার্পন অনুষ্ঠানে স্পিকার সমীকরণ প্রতিবেদন: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশ ও জাতির কল্যাণে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। এ সময় তিনি নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান। গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামাল উদ্দীন বক্তব্য রাখেন। দৈনিক সকালের সময় পরিবারের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন বলেন, প্রতিযোগিতামূলক বাজারে দেশের অন্যতম একটি দৈনিক হিসেবে পত্রিকাটি পাঠকের কাছে জায়গা করে নিয়েছে। এ সময় তিনি পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করেন। স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় নানা রুপে বাংলাদেশের মহান নির্মাতা বঙ্গবন্ধুকে স্মরণ করবে। মুজিববর্ষ উপলক্ষে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন। দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ও দৈনিক সকালের সময় পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)