আলমডাঙ্গার বিভিন্ন বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
আলমডাঙ্গার বিভিন্ন বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় ও আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহকারী প্রধান শিক্ষক আনিসুজ্জামান ও মহেশ কুমার ভৌতিকা প্রমুখ। এদিকে, আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি উচ্চবিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ। অপর দিকে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার সময় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি সচিব ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু। আলোচক ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি, হাটবোয়ালিয়া রেনেসাঁ পাবলিক স্কুলের সভাপতি আশরাফুজ্জামান নান্নু, বীরমুক্তিযোদ্ধা সোয়েব উদ্দীন, রেনেসাঁ পাবলিক স্কুলের সদস্য বিল্লাল হোসেন কালু মণ্ডল। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকির উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মামুন রেজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)