কার্পাসডাঙ্গায় ২০পিস ইয়াবাসহ আরিফুল আটক

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
কার্পাসডাঙ্গায় ২০পিস ইয়াবাসহ আরিফুল আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদায় প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার ফাঁড়ির পুলিশ মাদক বিরোধি অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটকৃত আরিফুল (৪০) মুন্সিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গতকাল বুধবার রাত ৮টার সময় কার্পাসডাঙ্গা কবরস্থানপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)