তারা দেবী ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তা

আপলোড তারিখঃ 2020-01-30 ইং
তারা দেবী ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় তারা দেবী ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদরের দৌলাতদিয়াড়স্থ শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মিড ডে মিল প্রদান করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলাৎদিয়াড়স্থ শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও দৌলাৎদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল প্রদান করা হচ্ছে। গতকাল বুধবার ওই দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল প্রদানের সময় উপস্থিত হয়ে মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু। এ সময় তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করেন এবং তাদের সঙ্গে দুপুরের খাবার খান। এ সময় উপস্থিত ছিলেন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন, দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবীর ও তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)