অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট!

আপলোড তারিখঃ 2020-01-29 ইং
অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট! ছবির ক্যাপশন:
জীবননগরে সেনা সদস্যের বাড়িতে দুই দুর্বৃত্তের হানা জীবননগর অফিস: জীবননগরে সেনা সদস্যের বাড়িতে রাতের আধারে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে জীবননগর শহরের দত্তনগর রোডস্থ ফুড গোডাউনের পাশে সেনা সদস্য মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী ময়না খাতুন অভিযোগ করে বলেন, রাত তিনটার দিকে আমি এবং আমার মা ঘরে ঘুমিয়ে ছিলাম, এমন সময় মুখবাধা অবস্থায় দুই জন ব্যক্তি পিস্তল ও ধারালো হাসুয়া নিয়ে ঘরে প্রবেশ করে এবং আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে আমার ৪ ভরি সোনার গয়না ও নগদ দেড় টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেনা সদস্যের বাড়িতে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। অপরাধীদের আটকের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনারর পরে জীবননগর শহরে ডাকাতি আতস্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)