নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ থেকে মাদকব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কেদারগঞ্জ ফিরোজ রোডের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহতল্লাশী করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। গতকালই উদ্ধারকৃত মালামাল ও মামলাসহ ফারুককে সদর থানায় সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ ফিরোজ রোডের ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকব্যাবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে তার বাড়িতে এসআই জগদীশ চন্দ্রবসু, এএসআই আসাদুজ্জামান, শফিকুর রহমান, মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক পালানোর চেষ্টা করলে অন্যন্য পুলিশ সদস্যরা তাকে আটক করে। এসময় ফারুক হোসেনের দেহ তল্লাশী করা হয়। তার পরনে থাকা ট্রাউজারের পকেটে ৪০ পিস ইয়াবা এবং ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী ফারুক হোসেন (৩৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ ফিরোজ রোডের মৃত শহিদুল ইসলামের ছেলে। গতকালই তাকে উদ্ধারকৃত মালামাল ও মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
