বস্তায় মিলল ২৩০ বোতল ফেনসিডিল, আটক ১

আপলোড তারিখঃ 2020-01-29 ইং
বস্তায় মিলল ২৩০ বোতল ফেনসিডিল, আটক ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ২৩০ বোতল ফেনসিডলসহ শহীন উদ্দীন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক শহীন উদ্দীন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক জীবননগর শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানকালে শাহীন উদ্দীনকে আটক করেন তাঁরা। এ সময় আটক শাহীনের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার মাদকসহ তাঁকে থানা হেফাজতে সোপর্দ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)