মোক্তারপুর লাল সবুজ একাদশ চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-01-29 ইং
মোক্তারপুর লাল সবুজ একাদশ চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
মোক্তারপুর যুবসমাজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মোক্তারপুর যুবসমাজ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০ এর ফাইনাল খেলায় মোক্তারপুর লাল সবুজ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় দামুড়হুদার মোক্তারপুর ঈদগাহ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে দামুড়হুদা ফ্রেন্ডস সার্কেল একাদশ ১৪ ওভারের বিনিময়ে ব্যাট করতে মাঠে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৬ রান করে। পরে ৬৭ রানের টার্গেট নিয়ে মোক্তারপুর লাল সবুজ একাদশ ব্যাট করতে মাঠে নেমে ১১ওভার ৩ বলের বিনিময়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট পরিচালক কমিটির সভাপতি মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার সভাপতি সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউপি সদস্য আশাদুল হক। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির, আবু বক্কর ছিদ্দিক, সুমন, মামুন, সাইদুর, রবিল, উচমান, পলাশ, রানা, জাহাঙ্গীর, হাকিম, মনির, আ:হাকিম আক্কেল, স্বপন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোক্তারপুর লাল সবুজ একাদশের খেলোয়ার জ্যাকি। ম্যান আব দ্যা সিরিজ নির্বাচিত হন মোক্তারপুর লাল সবুজ একাদশের কাজেম। এই খেলাটির মাধ্য দিয়ে আবসরে গ্রহণ করে মোক্তারপুর লাল সবুজ একাদশের অধিনায়ক মোস্তাফিজুর রহমান স্বপন। তাকে বিদায়ী সংবর্ধনা পুরস্কার দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রকিব, দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মিঠু। আম্পায়ারের দায়িত্বে ছিলেন জুয়েল রানা বাবু ও শহিদুল্লাহ। ধারাভাষ্য দেন মিজানুর রহমান ও রিগান সিদ্দিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)